Dhaka 7:50 am, Wednesday, 18 November 2026
সর্বশেষ

‘বকেয়া’ নিয়ে পে স্কেলে নতুন ‘জটিলতা’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:49:51 am, Saturday, 3 October 2026
  • / 37 Time View

সেপ্টেম্বরের বেতনে নতুন পে স্কেলের বাড়তি অর্থ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা। অক্টোবরের বেতন নতুন বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করার প্রস্তুতি চলছে।

ফলে নতুন হারে অক্টোবরের বেতন নভেম্বরের শুরুতে পাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার একসঙ্গে পরিশোধের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। 

এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন বা নতুন বেতন নির্ধারণ কার্যক্রম ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে ‘আইবাস প্লাস প্লাস’ পোর্টালে প্রবেশ করে চাকরিজীবীদের প্রয়োজনীয় তথ্য যাচাই ও পে-ফিক্সেশন সম্পন্ন করতে হবে। এরপর নতুন স্কেলে বেতন ও বকেয়া অর্থ পরিশোধের হিসাব চূড়ান্ত করবে সরকার।  

অর্থ বিভাগ সূত্র জানায়, নতুন পে স্কেলের বাড়তি বেতন হাতে পাওয়ার আগে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে পে-ফিক্সেশন সম্পন্ন করা। কোনো তথ্য ভুল, অসম্পূর্ণ বা পুরনো রেকর্ডের সঙ্গে অসংগত হলে প্রক্রিয়াটি আটকে যেতে পারে।

এ কারণে ইতিমধ্যে হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। বিভাগওয়ারিভাবে ৫ থেকে ২০ অক্টোবর পে-ফিক্সেশন সম্পন্ন করার প্রস্তুতি চলছে। শিগগিরই সরকারি চাকরিজীবীদের উদ্দেশে এ ব্যাপারে আনুষ্ঠানিক নির্দেশনা দেবে অর্থ বিভাগ। 

উচ্চতর গ্রেডে নতুন ‘জটিলতা’ 

নতুন আদেশ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আট বছর পূর্ণ করলে এবং চাকরি সন্তোষজনক হলে পরবর্তী উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ছয় বছর চাকরি করলে দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে।

তবে আগের বেতন কাঠামোয় টাইমস্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে নতুন স্কেলে হিসাব কীভাবে হবে, তা নিয়ে জটিলতা রয়েছে। ইতিমধ্যে ২০১৬ ও ২০১৭ সালে নিয়োগ বা পদোন্নতি পাওয়া কিছু কর্মকর্তা-কর্মচারী অর্থ বিভাগে আবেদন করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। 

অর্থ বিভাগের আদেশে বলা হয়েছে, আগের বেতনস্কেলে একই পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইমস্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেলে ওই পদে আর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ নেই। আবার ৩০ জুন ২০২৬ পর্যন্ত একই পদে একটি মাত্র উচ্চতর স্কেল বা গ্রেড পাওয়া থাকলে পরবর্তী ছয় বছর পূর্তির পর দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার বিধান রয়েছে। ফলে ৫ থেকে ২০ অক্টোবরের পে ফিক্সেশনে শুধু বর্তমান বেতন নয়, আগের উচ্চতর গ্রেড, পদোন্নতি ও বেতন নির্ধারণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ হারে বর্ধিত বেতন কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া নতুন বেতন কাঠামোর অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। পেনশনভোগীরাও নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বকেয়া’ নিয়ে পে স্কেলে নতুন ‘জটিলতা’

Update Time : 11:49:51 am, Saturday, 3 October 2026