Dhaka 4:26 am, Sunday, 4 October 2026
সর্বশেষ
আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন উপজেলা প্রশাসনকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্র সফরে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জুবাইদা রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম গাজীপুরে চকোলেটের প্রলোভনে শিশুকে অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার এশিয়ার অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের জন্য নতুন সুযোগ : রেহমান সোবহান দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

‘প্রাণীর কল্যাণে চসিক-সিভাসু যৌথভাবে কাজ করবে’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:41:41 pm, Saturday, 3 October 2026
  • / 3 Time View

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে কাজ করবে। 

শনিবার ‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস’ উপলক্ষে সিভাসু’তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। 

চসিক মেয়র বলেন, প্রাণীর কল্যাণে সিভাসু কর্তৃপক্ষের যে কোনো উদ্যোগে সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতা থাকবে। সিটি করপোরেশনের যে কোনো প্রাণিবান্ধব পদক্ষেপেও সিভাসু’র সহযোগিতা কামনা করেন তিনি।

সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার-সবাই মিলে একসঙ্গে কাজ করলে প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম. সাইফুদ্দীন এবং পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক। এতে সভাপতিত্ব করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমির হোসেন সৈকত।

এদিন সকল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এরপর ক্রমান্বয়ে পোস্টার গ্যালারি উদ্বোধন ও সিভাসু অডিটোরিয়ামে বিভাগের তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘প্রাণিকল্যাণ : বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘প্রাণীর কল্যাণে চসিক-সিভাসু যৌথভাবে কাজ করবে’

Update Time : 02:41:41 pm, Saturday, 3 October 2026