Dhaka 9:29 am, Sunday, 11 October 2026
সর্বশেষ
দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডিমন্ত্রী নিখোঁজের ৫ দিন পর কলাবাগানে মিলল অটোভ্যান চালকের মরদেহ যে কারণে শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে সাবেক এমপি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন পে স্কেলে বড় অগ্রগতি, যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যাধুনিক হাসপাতাল হবে সিটি হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:01:05 pm, Saturday, 3 October 2026
  • / 12 Time View

ভোলার মনপুরায় মো. শরিফ নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্যের নাম মো. শরিফ। তিনি উপজেলার কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

তার বাড়ি ওই ইউনিয়নের কাজীরচর এলাকায়।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মহিষ দেখভালের জন্য কলাতলী ইউনিয়নের কাজীরচরে যান শরিফ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করে। তাকে বেদম মারধর করে হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

আহত ইউপি সদস্য মো. শরিফ জানান, কাজীরচর ঘাটসংলগ্ন মহিষ দেখভালের জন্য গেলে পেছন থেকে হামলা করে তার হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। 

তিনি জানান, হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন তিনি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান শরিফ।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

Update Time : 12:01:05 pm, Saturday, 3 October 2026