Dhaka 12:51 am, Monday, 26 October 2026
সর্বশেষ
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই মালয়েশিয়ায় যুবদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই অনুমোদন খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ ইবির সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যাবেন হুমায়ুন কবির

লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:11:50 am, Saturday, 3 October 2026
  • / 19 Time View

লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, দেশ অস্থিতিশীল থাকলে বিরোধী দলও শান্তিতে থাকতে পারবে না।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী অভিযোগ করে বলেন, বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। এ সময় লং মার্চের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

আহমেদ আযম খান বলেন, বিরোধী দল সংসদে এক ধরনের কথা বলে, কিন্তু সংসদের বাইরে এসে তাদের বক্তব্য ও আচরণে ভিন্ন রূপ দেখা যায়।

ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল যেন কোনো ধরনের ষড়যন্ত্রের আশ্রয় না নেয়, সেই আহ্বানও জানান তিনি। 

তিনি আরো বলেন, দেশ অস্থিতিশীল থাকলে বিরোধী দলও শান্তিতে থাকতে পারবে না। তাই দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল আচরণ করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

Update Time : 11:11:50 am, Saturday, 3 October 2026