Dhaka 2:06 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ মারুবেনি কর্পোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ফের গ্রেপ্তার বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার অটোরিকশাচালকদের, যান চলাচল শুরু

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:12:29 am, Friday, 2 October 2026
  • / 17 Time View

হবিগঞ্জে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় ১৭ ঘণ্টা পর আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে বাস চলাচল শুরু হবে। 

তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন, ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী রবিবার ঢাকায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। দাবি অনুযায়ী বিষয়টি সমাধান করা না হলে ৬ অক্টোবর থেকে ফের ধর্মঘট পালন করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারে হবিগঞ্জের ৩টি বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

Update Time : 04:12:29 am, Friday, 2 October 2026