Dhaka 5:34 am, Friday, 2 October 2026
সর্বশেষ
‘পদক্ষেপ যথেষ্ট না, দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায় দেশবাসী’ রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড মাদককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সড়কির আঘাতে নিহত ১, আহত ৭ বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর গুপ্তচরবৃত্তি আইনের মামলায় ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে

চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:03:10 am, Thursday, 1 October 2026
  • / 10 Time View

এশিয়ান গেমস পুরুষ হকিতে চীনের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা চীনের কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাস্ত হয়েছে।

জাপানের গিজু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে একচেটিয়া জয় তুলে নেয় এশিয়ার পরাশক্তিরা। 

ম্যাচের বাঁশি বাজার পর থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশকে চেপে ধরে চীন। একের পর এক ধারালো আক্রমণে তারা ব্যস্ত রাখে বাংলাদেশের রক্ষণভাগকে। চীনের পক্ষে গোল উৎসবে মেতে ওঠেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং।

চীনের আক্রমণের তোপে গোলের ব্যবধান যত বেড়েছে, ম্যাচের নিয়ন্ত্রণও ততটাই বাংলাদেশ হাতছাড়া করেছে। 

বাংলাদেশের হয়ে ম্যাচের ৩০তম মিনিটে একাই এক গোল করে কিছুটা স্বস্তি এনে দিয়েছিলেন রাকিবুল হাসান। তার চমৎকার ফিল্ড গোলটি ব্যবধান কমালেও ম্যাচের সামগ্রিক চিত্রে কোনো বড় প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় চয়নদের।

এই বিশাল হারের ফলে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ স্থান অর্জনের সুযোগ হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। এখন টুর্নামেন্টে সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী লড়াইয়ে থাইল্যান্ডের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। 

আগামী ৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আসরের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে অন্তত জয় দিয়ে এশিয়ান গেমস মিশন শেষ করাই এখন লাল-সবুজ দলের মূল লক্ষ্য।  

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

Update Time : 08:03:10 am, Thursday, 1 October 2026