Dhaka 7:22 am, Tuesday, 17 November 2026
সর্বশেষ
জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২ খাল খনন করবে ডিএসসিসি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীরের যোগদান আগামীতে পার্বত্য অঞ্চল থেকে উঠে আসবে প্রতিভাবান সাঁতারু : নৌবাহিনী প্রধান খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট বিদেশফেরতদের পুনর্বাসনে ৩০০০ কোটি টাকা দেওয়া হয়েছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে সেভেন-আপের নমুনায় রাসায়নিক অসংগতি, বাজারে বিক্রি অব্যাহত

কুষ্টিয়ায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ
  • Update Time : 06:37:22 am, Wednesday, 30 September 2026
  • / 71 Time View

ছবি: সময়ের কাগজ

কুষ্টিয়ার সদর উপজেলার চৌড়হাস এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদন করায় ‘নয়ন প্যাকেজিং’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৮৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

ছবি: সময়ের কাগজ

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী নিয়মিত পলিথিনবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, চৌড়হাস এলাকায় ‘নয়ন প্যাকেজিং’ নামের প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিল। অভিযানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই আইনের ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

অভিযান চলাকালে কারখানা থেকে ৮৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের স্টোরে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আকতার। অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার এবং প্রসিকিউটর হিসেবে পরিদর্শক নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়ায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

Update Time : 06:37:22 am, Wednesday, 30 September 2026