‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির?
- Update Time : 02:05:27 pm, Tuesday, 29 September 2026
- / 3 Time View
স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর রহস্যময় এক পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’—সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ছোট্ট বার্তাকে ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা।
তবে কাদের উদ্দেশে এমন কথা বলেছেন, তা স্পষ্ট করেননি সালমান।
তার পোস্টের মন্তব্যের ঘরে কেউ সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ। আবার কেউ কেউ মেতেছেন রসিকতায়। একজন লিখেছেন, ‘মনে হচ্ছে কিছু একটা ঘটছে।
’ আরেকজনের মন্তব্য, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’
সালমানের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে অনুসারীদের কৌতূহলই যেন ধরা পড়েছে এসব মন্তব্যে। কেউ কেউ আবার টেনেছেন সমঝোতার প্রসঙ্গ। একজন লিখেছেন, ‘কেউ কি সমঝোতা করতে এসেছে?’ আরেকজনের মন্তব্য, ‘সমঝোতাই একমাত্র সমাধান।
অনেকেই আবার সালমানের পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়েছেন। একজন লিখেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ আরেকজনের মন্তব্য, ‘সমস্যা নেই, যত বিপদ তত উপরে ওঠার সিঁড়িগুলো ছোট হয়ে যায়।’
তবে পোস্টে ‘ভালো হওয়া’র প্রসঙ্গ ধরে মজাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!’ আরেকজনের মন্তব্য, ‘মেয়র পদে দাঁড়ান।
সব মিলিয়ে সালমানের এই পোস্ট ঘিরে নানা আলোচনা চলছে। তবে তার এমন মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো কারণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এদিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওও।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।










