Dhaka 6:46 pm, Sunday, 27 September 2026

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:28:50 am, Sunday, 27 September 2026
  • / 9 Time View

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এবং তালা উপজেলার পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন– সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান সবুজ (২৮) এবং সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আব্দুস সবুরের ছেলে রাকিবুল হাসান (১৯)।

সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক রাকিবুল হাসান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপরে একটি কভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক মেহেদী হাসান সবুজ ঘটনাস্থলেই মারা যান। মেহেদী ডুমুরিয়া এলাকায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে, জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Update Time : 06:28:50 am, Sunday, 27 September 2026