যুবলীগ নেতা রাজীব গ্রেপ্তার
- Update Time : 07:10:29 am, Sunday, 27 September 2026
- / 8 Time View
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ যুবলীগ নেতা মুহাম্মদ রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের আনন্দপুর সিটিলেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি সাবেক কাউন্সিলর ও কৃষকলীগ নেতা আয়নাল হক গেদুর ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি করে হত্যাসহ সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী মিছিল, গাড়ি পোড়ানো ও নাশকতার পরিকল্পনায় রাজীবের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গ্রেপ্তার রাজীবের বিরুদ্ধে সাভার-আশুলিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার দেওয়া তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।










