Dhaka 6:45 pm, Sunday, 27 September 2026

মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আইসিইউতে ৩ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:42:37 am, Sunday, 27 September 2026
  • / 6 Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়েছে। তাদের দুজনকে মেকানিক্যাল ভেন্টিলেটর এবং একজনকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কাশিপুরের হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচ ছাত্রী হলো—মোছাম্মদ জিদনি (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আতিয়া (১১) ও আছিয়া (১২)।

ঘটনার পর তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ১১ থেকে ১৪ বছর বয়সী পাঁচ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে জিদনির শরীরের ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ এবং আতিয়ার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য দুই ছাত্রীর মধ্যে একজনের শরীরের ১৩ শতাংশ এবং অপরজনের ৭ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরো বলেন, ‘লামিয়া, আতিয়া ও জিদনিকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের মধ্যে জিদনি ও আতিয়াকে মেকানিক্যাল ভেন্টিলেটরে নেওয়া হয়েছে। লামিয়াকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। এই তিন ছাত্রীর অবস্থাই গুরুতর। অন্যদিকে সুমাইয়া ও আছিয়াকে ফিমেল এইচডিইউতে রাখা হয়েছে।

তাদের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে।’ 

মাদরাসার মুহতামিম মুফতি আবদুর রহমান বলেন, ‘মাদরাসার শিক্ষার্থীরা সাধারণত ছাদে খেলতে যায় না। শনিবার বিকেলে কয়েকজন ছাত্রী ছাদে খেলতে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাঁচজন আহত হয়। পরে তাদের জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়। একই সময়ে মাদরাসার কাছে একটি গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে ওই আগুনের সঙ্গে দগ্ধ ছাত্রীদের কোনো সংস্পর্শ হয়নি।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হওয়ার বিষয়টি তারা জানতে পারেন। পরে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানতে পারেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আইসিইউতে ৩ ছাত্রী

Update Time : 07:42:37 am, Sunday, 27 September 2026