মাদক কারবারে বাধা দেওয়ার অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা
- Update Time : 07:39:01 am, Sunday, 27 September 2026
- / 8 Time View
রাজশাহীতে মাদক কারবারে বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল বারী। সে ওই এলাকার বদরুল্লাহর ছেলে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
স্থানীয়রা জানান, বহিরাগত কিছু যুবক বাকীর মোড় এলাকায় কয়েক দিন ধরে মাদক বিক্রি করছিলেন।
শনিবার বিকেলে ওই যুবকদের সঙ্গে তার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই যুবকরা চলে যান। পরে গভীর রাতে প্রায় ৫০ জনের মতো যুবক এসে গভীর রাতে তাকে বাসা থেকে আব্দুল বারীকে ডেকে নিয়ে যান। সেখানেও কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবারের সদস্যরা এখনো থানায় মামলা করতে আসেননি। নিহত বারীর মরদেহ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত করা হবে। মামলা না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এই হত্যাকাণ্ড কী নিয়ে হয়েছে।
তবে আমিও শুনেছি, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্রকে এই হত্যাকাণ্ড। তারা মামলা দায়ের করলে বোঝা যাবে।’










