Dhaka 7:30 pm, Sunday, 27 September 2026
সর্বশেষ
কবরের জন্যও ঢাকায় জমির হিসাব, কোথাও লাখ কোথাও কোটি টাকা আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০ সালমান মুক্তাদিরের ঘটনায় বিএনপিকে চাঁদাবাজ বলা ষড়যন্ত্রের অংশ : রাশেদ খান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক টাকা ভাঙতি না দেওয়ায় দোকানে বোমা নিক্ষেপ, দোকানিকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫ ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা ভারতীয় সেই নাগরিক রবিউল ফের ৪ দিনের রিমান্ডে

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে : জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:44:56 am, Sunday, 27 September 2026
  • / 9 Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে। আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে সমস্যা থাকবে না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজতে কিছুটা সময় লেগেছে। আবার জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, এখন সঠিকভাবে জ্বালানি আসছে। সাময়িক যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি বিশ্বের বিভিন্ন জায়গাতেও হয়েছে। তবে সরবরাহ বিঘ্নিত হওয়ায় জনগণ যে কষ্ট করেছে তার জন্য আমরা দুঃখিত।

মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে।

কিন্তু জ্বালানি সরবরাহ ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। আশা করি, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করা সম্ভব হবে। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের কষ্ট লাঘবে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে। বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে।

প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই টিম হিসেবে কাজ করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে : জ্বালানিমন্ত্রী

Update Time : 07:44:56 am, Sunday, 27 September 2026