Dhaka 1:02 pm, Saturday, 10 October 2026
সর্বশেষ
আইসিসিবিতে বৃষ্টিতেও থামেনি সুপার সেল কার বাজার শেখ মুজিবকে দমনের চেষ্টা, শেষ পর্যন্ত আইয়ুবের পতনের পথ তৈরি ‘বসবাসের উপযোগী রুয়াপ চাই’, দখল-চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন অধ্যায়, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ আবাসন খাত সচলে সহজ গৃহঋণ ও নির্মাণসামগ্রীর দামে স্থিতিশীলতা জরুরি মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়-কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের থার্ড টার্মিনাল: ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করল জাপানি কনসোর্টিয়াম শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজিতে ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ

তালা ভেঙে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ল্যাপটপ-ট্যাব-মোবাইল চুরি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:35:44 am, Sunday, 27 September 2026
  • / 21 Time View

শরীয়তপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে যেকোনো সময় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অফিসের কার্যক্রম শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরে শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার দাপ্তরিক জরুরি কাজে কার্যালয়ে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে তিনি অফিসের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

পরে কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও মালামাল যাচাই করে দেখা যায়, পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র তছনছ বা চুরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ধারণা, বৃহস্পতিবার বিকেলে অফিস বন্ধ হওয়ার পর থেকে শনিবার সন্ধ্যায় অফিস খোলার আগের যেকোনো সময় চুরির ঘটনাটি ঘটেছে। দুই দিন অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা কার্যালয়ে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, শনিবার সন্ধ্যায় আমাদের অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে জানান, অফিসের তালা ভাঙা। পরে এসে দেখি পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে কোনো নথিপত্র তছনছ করা হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ অভিযোগ দিতে বলেছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তালা ভেঙে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ল্যাপটপ-ট্যাব-মোবাইল চুরি

Update Time : 05:35:44 am, Sunday, 27 September 2026