Dhaka 7:29 pm, Sunday, 27 September 2026
সর্বশেষ
কবরের জন্যও ঢাকায় জমির হিসাব, কোথাও লাখ কোথাও কোটি টাকা আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০ সালমান মুক্তাদিরের ঘটনায় বিএনপিকে চাঁদাবাজ বলা ষড়যন্ত্রের অংশ : রাশেদ খান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক টাকা ভাঙতি না দেওয়ায় দোকানে বোমা নিক্ষেপ, দোকানিকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫ ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা ভারতীয় সেই নাগরিক রবিউল ফের ৪ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং প্রধান’ আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:37:02 am, Sunday, 27 September 2026
  • / 10 Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’য়ের ‘প্রধান’ বিশু মণ্ডলকে (৪০) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৬-এর সিপিসি সদর কম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশু মণ্ডল ইতালিতে লোক পাঠানোর কথা বলে স্থানীয়ভাবে প্রচার করতেন। অভিযোগ অনুযায়ী, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা নেন।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়।

পরে বিশু মণ্ডলের সহযোগীদের মাধ্যমে তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে পাঠিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের কাছ থেকে ওই টাকা আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে আবারও তাকে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর পুনরায় নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরো ২৫ লাখ টাকা আদায় করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মণ্ডলসহ অন্যদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।

এসআরবি-৬-এর ক্যাম্প ইনচার্জ অনির্বাণ দাস জানান, গ্রেপ্তার বিশু মণ্ডলের বিরুদ্ধে এর আগেও মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং প্রধান’ আটক

Update Time : 07:37:02 am, Sunday, 27 September 2026