Dhaka 7:53 pm, Saturday, 26 September 2026
সর্বশেষ
তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ পে-অর্ডারের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে টাকার পরিমাণ সাড়ে ২৬ লাখ দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘বুকের পাটা থাকলে এখনি আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’ একাধিক মামলার আসামি ‘মোবাইল মনির’ গ্রেপ্তার প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ড, আত্মপ্রকাশেই দেড় কোটি টাকা অনুদান

আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:18:19 pm, Saturday, 26 September 2026
  • / 3 Time View

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে এবং দীর্ঘদিনের এ জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন। এরপরও অভাব-অনটন থেকে আমরা বের হতে পারছি না। এরমধ্যে ১৭ বছরের অরাজনৈতিক পরিবেশ ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে আকড়ে ধরে রেখেছিল। আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে।

১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, ৭ মাসে শেষ হয়ে যাবে এটা মনে করার কোরো অবস্থান বা বলা ঠিক হবে না। দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে আমাদেরকে অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২-১৩-১৪-১৫ ঘণ্টা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও সেভাবে সমন্বয় করছি এবং তার হাতকে শক্তিশালী করছি।

তিনি আরো বলেন, ১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি, শিক্ষা বিস্তারকে হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি, সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সেটাও আমরা হারিয়েছি। এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। এই জেনারশন তারা সর্বশেষ ১৭ বছরের সঙ্গে আমাদের সঙ্গে যোগ হয়েছে। এরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি

Update Time : 12:18:19 pm, Saturday, 26 September 2026