Dhaka 3:43 pm, Tuesday, 22 September 2026
সর্বশেষ
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ‘নতুন ধরনের অস্ত্রের’ প্রশংসা কিমের বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান ‘কমপ্লিট শাটডাউন’ চুয়েট, ক্লাস-পরীক্ষা বন্ধ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স : রাষ্ট্রদূত ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার : তথ্য উপদেষ্টা যেখানে জিয়া বলেছিলেন ‘আমরা নিশ্চিহ্ন হব না’, সেখানে এবার তারেক চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন, সুষ্ঠু তদন্ত দাবি সুশান্তের সাবেক ম্যানেজারের রহস্যমৃত্যু, পুনঃতদন্তের নির্দেশ আদালতের জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন তানজিম ওয়াহাব

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি : তো লাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:50:10 am, Tuesday, 22 September 2026
  • / 5 Time View

ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে বলে জানিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম। তিনি বলেছেন, শিগগিরই দুই দেশের মধ্যে চুক্তিটি সই হতে পারে।

মঙ্গলবার ভিয়েতনাম সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্স জানায়, নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকের পর তো লাম এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বৈঠকে দুই দেশের মধ্যে যেসব বাণিজ্য বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, সেগুলো দ্রুত সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তো লাম।

এসব বিষয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার তদন্তসংক্রান্ত বিষয়ও রয়েছে। ভিয়েতনাম সরকারের বিবৃতিতে বলা হয়, একটি বাণিজ্যচুক্তি হলে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্কের জন্য একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি কাঠামো তৈরি হবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরো সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে। 

ভিয়েতনাম একটি রপ্তানিনির্ভর দেশ।

দেশটির সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভিয়েতনামের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বৈঠকে তো লাম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য উদ্বৃত্ত কমাতে তার দেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং দেশটি থেকে আরো বেশি পণ্য কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের বক্তব্যও তুলে ধরেছে ভিয়েতনাম সরকার।

গ্রিয়ার বলেন, দুই দেশের আলোচনাকারীরা চুক্তি নিয়ে উল্লেখযোগ্যভাবে কাজ করেছেন। আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং এখন তা চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি : তো লাম

Update Time : 07:50:10 am, Tuesday, 22 September 2026