এমপি গাজী নজরুলের রিমান্ড চাইবে পুলিশ
- Update Time : 01:42:07 pm, Monday, 21 September 2026
- / 1 Time View
দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের রিমান্ড আবেদন করবে শেরেবাংলানগর থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা রিমান্ড আবেদন করবো। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে তা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।
এদিকে সংসদ সদস্যকে গ্রেপ্তার করলে তা জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করতে হয়। তা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন তিনি।
দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার বাবা এসএম মাসুম বিল্লাহ। মামলায় এমপি নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। তাদের রবিবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, তার মেয়েকে বিয়ের পর থেকে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।







