Dhaka 7:37 pm, Tuesday, 20 October 2026

মন্ত্রী বড় নাকি স্থানীয় সংসদ সদস্য বড়, প্রশ্ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:45:13 am, Sunday, 20 September 2026
  • / 23 Time View

মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়—স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের উদ্দেশে এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় তাঁদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মন্ত্রী বড়, না স্থানীয় সংসদ সদস্য বড়—এটা তিনি বুঝতে পারছেন না। কর্মকর্তাদের নিয়ে কী সভা করবেন, সেটিও বুঝতে পারছেন না। বিষয়টি নোট করে রাখার জন্যও তিনি বলেন।

তাঁর ভাষায়, কর্মকর্তাদের এখানে ফাজলামি বা পিকনিক করতে আসার সুযোগ নেই; একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের ডাকা হয়েছে। 

সভার একপর্যায়ে রাঙামাটি জেলার কর্মকর্তাদের একসঙ্গে দাঁড়াতে বলেন প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, রাঙামাটি জেলায় কটি উপজেলা। কর্মকর্তারা জানান, সেখানে ১০টি উপজেলা।

এরপর উপস্থিত কর্মকর্তাদের গুনে তিনি বলেন, তাঁরা ছয়জন দাঁড়িয়েছেন; বাকি চারজন কোথায়? 

একজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন জানানো হলে প্রতিমন্ত্রী জানতে চান, তিনি কোথায় আছেন এবং তিনি নির্বাহী প্রকৌশলী কি না। এরপর তিনি জানতে চান, বাকি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন সভায় আসেননি। তখন মঞ্চের সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ওই নির্বাহী প্রকৌশলী এলাকায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে একটি সভায় আছেন।

তখন প্রতিমন্ত্রী বলেন, কোনো উপজেলা বা এলাকার উদ্বোধন নিয়ে স্থানীয় সংসদ সদস্য কিছু বললে কর্মকর্তাদের বিষয়টি সমন্বয় করতে হবে। সংসদ সদস্যকে বলতে হবে, মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রী তাঁদের সভায় ডেকেছেন।

প্রয়োজন হলে সংসদ সদস্যকে জানিয়ে দিতে হবে যে তাঁর সঙ্গে পরদিন বা পরশু বসবেন। কিন্তু গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় সংসদ সদস্যকে মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রীর চেয়ে বড় মনে করে অনুপস্থিত থাকা যাবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মন্ত্রী বড় নাকি স্থানীয় সংসদ সদস্য বড়, প্রশ্ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

Update Time : 03:45:13 am, Sunday, 20 September 2026