Dhaka 11:49 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অতিরিক্ত দামে সার বিক্রি, চাঁপাইনবাবগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়ল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভাতা উত্তোলন, ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১২ দিনে দেড় কোটি আবেদন বিশ্বকাপ টিকিটের, কত দিন চলবে প্রক্রিয়া জেনে নিন স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ ১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও রেলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : মন্ত্রী ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত গবেষণায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তাশক্তি কমায় : ঢাবি উপ-উপাচার্য

অপ্রতিমের প্রথম জানাজা আজ সকাল ১০টায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:01:50 am, Sunday, 20 September 2026
  • / 21 Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সকাল ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ী এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায়। নানার বাড়ি চাঁদপুরে। কুমিল্লা কোটবাড়ী গন্ধমতী এলাকায় যে বাড়িতে তার মা-বাবা থাকেন, সেটি তাঁদের নিজেদের করা বাড়ি।

অপ্রতিমের জন্ম হয়েছিল এই বাড়িতেই। সে বড়ও হয়েছে এই গন্ধমতী এলাকায়। তাই তার পরিবারের ইচ্ছায় বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হবে তাকে।’ 

তিনি আরো জানান, রবিবার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আর সকাল ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে গন্ধমতী এলাকার ঈদগাহ মাঠে। তারপর অপ্রতিমকে দাফন করা হবে। 

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায়, তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়। এরপর কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে অপ্রতিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামের এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরো দুজনকে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অপ্রতিমের প্রথম জানাজা আজ সকাল ১০টায়

Update Time : 03:01:50 am, Sunday, 20 September 2026