Dhaka 9:38 pm, Saturday, 19 September 2026

গাজীপুরে মাদক কারবারির ঘরে মিলল ৮৮ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:25:16 pm, Saturday, 19 September 2026
  • / 3 Time View

গাজীপুরের শ্রীপুরে এক মাদক কারবারির ঘর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারি কবির হোসেনের স্ত্রী তাহমিনা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

১১ মাদক মামলার পলাতক আসামি মাদক সম্রাটখ্যাত কবির উপজেলার বরমীর পাঠানটেক গ্রামের আসকর আলীর ছেলে।

গাজীপুর পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে কবির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। ঘর তল্লাশি করে কবিরের স্ত্রী তাহমিনার হেফাজতে থাকা ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন।

ওই মামলায় তাহমিনাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজীপুরে মাদক কারবারির ঘরে মিলল ৮৮ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার

Update Time : 02:25:16 pm, Saturday, 19 September 2026