Dhaka 8:57 pm, Saturday, 19 September 2026

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:15:18 pm, Saturday, 19 September 2026
  • / 2 Time View

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরে এ ঘটনা ঘটে।

 সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

জানা গেছে, সন্ধ্যায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি। 

রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদের পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।  

এর আগে শুক্রবার জুমার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতিমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এর অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথসহ অন্তত দুইশ’র বেশি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশের টহলও। ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ মুখেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

Update Time : 02:15:18 pm, Saturday, 19 September 2026