Dhaka 10:19 pm, Saturday, 19 September 2026
সর্বশেষ
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের এমপির ছেলে, ভাইয়ের বিরুদ্ধে মামলা কক্সবাজারে ৮ মাসে ৩৩৯৯ মামলা : পুলিশ সুপার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বৈধ-অবৈধ ইটভাটার তালিকা তৈরির নির্দেশ সংসদীয় কমিটির নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১ স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক গাজীপুরে মাদক কারবারির ঘরে মিলল ৮৮ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার এবার গুলশানের এডিসিকে বদলি রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন মেসে মিল না দিয়ে ভাত খাওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে মাদক কারবারির ঘরে মিলল ৮৮ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:25:16 pm, Saturday, 19 September 2026
  • / 6 Time View

গাজীপুরের শ্রীপুরে এক মাদক কারবারির ঘর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারি কবির হোসেনের স্ত্রী তাহমিনা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

১১ মাদক মামলার পলাতক আসামি মাদক সম্রাটখ্যাত কবির উপজেলার বরমীর পাঠানটেক গ্রামের আসকর আলীর ছেলে।

গাজীপুর পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে কবির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। ঘর তল্লাশি করে কবিরের স্ত্রী তাহমিনার হেফাজতে থাকা ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন।

ওই মামলায় তাহমিনাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজীপুরে মাদক কারবারির ঘরে মিলল ৮৮ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার

Update Time : 02:25:16 pm, Saturday, 19 September 2026