Dhaka 2:25 pm, Wednesday, 16 September 2026
সর্বশেষ

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:27:03 am, Tuesday, 15 September 2026
  • / 6 Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গঠিত বিশেষ কমিটি। প্রতিবেদনে উঠে এসেছে, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা আসিফ নজরুলের একক ও এককেন্দ্রিক সিদ্ধান্তের কারণেই শেষ পর্যন্ত ভারতে দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতিবেদনে বলা হয়, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বাংলাদেশ দলের না যাওয়ার বিষযে সরকারের সর্বোচ্চ পর্যায় কিংবা বিসিবি পরিচালনা পর্ষদের কোনো যৌথ সিদ্ধান্ত ছিল না। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন আসিফ নজরুল নিরাপত্তাঝুঁকির অজুহাত দেখিয়ে স্বাধীন কোনো পর্যবেক্ষণ ছাড়াই সফর স্থগিতের প্রশাসনিক নির্দেশ দেন।

গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত এই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে তিন সদস্যের এই তদন্ত কমিটিতে ছিলেন— সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও সাবেক জাতীয় অধিনায়ক, জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

Update Time : 11:27:03 am, Tuesday, 15 September 2026