দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল
- Update Time : 03:15:24 pm, Saturday, 12 September 2026
- / 9 Time View
সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ‘এ’ দল। ছবি: ভিডিও থেকে নেওয়া
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে নিয়ে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ (১২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’।
ব্লুমফন্টেইন ও কিম্বার্লিতে প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
পচেফস্ট্রুমে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই স্পিনার রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের ঘূর্ণিতে ৪০ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রিশাদ ৪ ও আলিস ৩ উইকেট শিকার করেন।
জবাবে ১৭ ওভার বাকি রেখে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।
সফরকারীদের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ। দুজনই পান ফিফটির দেখা।
তাদের ৯২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশ আরো ৪ উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ‘এ’ : ৪০ ওভারে ১৮২ অলআউট (অ্যাকারম্যান ৫৪, মানাক ৪৩, হামজা ৩১; রিশাদ ৪/৪৫, আলিস ৩/৩৫)।
বাংলাদেশ ‘এ’ : ৩৩ ওভারে ১৮৫/৫ (সাইফ ৬১, নাঈম ৬০; সিমন্ডস ৩৩৬)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৫ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ ১-০ ব্যবধানে জয়ী।