Dhaka 11:33 am, Tuesday, 15 September 2026
সর্বশেষ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও বানিয়ে প্রশংসায় চমক সৌদিতে হুথিদের হামলা, লাফিয়ে বাড়ছে তেলের দাম ৩ মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’ আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক ফরিদপুরে (ওসি) মনজুরুল আলম মাসুদের নেতৃত্বে শিশু সাকিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

৩ মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

সময়ের কাগজ ডেস্ক:
  • Update Time : 05:01:21 am, Tuesday, 15 September 2026
  • / 13 Time View

ছবি সংগৃহীত

অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার মধ্যেও দেশের ব্যাংক খাতে ১ কোটি টাকার বেশি অর্থ থাকা অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এমন অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি। একই সময়ে এসব অ্যাকাউন্টে জমা অর্থও বেড়েছে প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি অর্থ থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টিতে। অর্থাৎ তিন মাসে এ ধরনের অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ৭৭টি।

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে কোটি টাকার বেশি অর্থ থাকা ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৪৪টি। অর্থাৎ গত ডিসেম্বরের পরও ধারাবাহিকভাবে এ ধরনের হিসাবের সংখ্যা বেড়েছে।

বেড়েছে কোটির বেশি টাকার জমাও: কোটি টাকার বেশি অর্থ থাকা ব্যাংক হিসাবের সংখ্যা বাড়ার পাশাপাশি এসব হিসাবে জমা অর্থের পরিমাণও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মার্চ শেষে এসব অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকায়। অর্থাৎ তিন মাসে কোটি টাকার বেশি অর্থ থাকা হিসাবগুলোতে জমা বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “কোটিপতি গ্রাহক বৃদ্ধির অন্যতম কারণ চলমান করনীতি। কর ও ভ্যাট ফাঁকি দিয়ে দিন দিন কোটিপতির সংখ্যা বাড়ছে।” 

তিনি আরও বলেন, “রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণেও অনেকে দ্রুত সম্পদের মালিক হচ্ছেন। দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের অনেক ক্ষেত্রেই জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।” 

কোটি টাকার হিসাব মানেই কোটিপতি নয়: তবে ব্যাংকে এক কোটি টাকা বা তার বেশি অর্থ থাকা হিসাবের সংখ্যা দিয়ে সরাসরি কোটিপতি ব্যক্তির সংখ্যা নির্ধারণ করা যায় না বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

তাদের মতে, এক কোটি টাকার বেশি অর্থ থাকা ব্যাংক হিসাবের মধ্যে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের হিসাব রয়েছে। আবার একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব খুলতে পারে। ফলে কোটি টাকার বেশি অর্থ থাকা অ্যাকাউন্টের সংখ্যা এবং প্রকৃত কোটিপতি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা এক নয়।

৩ মাসে মোট ব্যাংক হিসাব বেড়েছে ৩৭ লাখ: এদিকে শুধু কোটি টাকার হিসাব নয়, গত তিন মাসে দেশের ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট অ্যাকাউন্ট ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টিতে। অর্থাৎ তিন মাসে মোট ব্যাংক হিসাব বেড়েছে ৩৭ লাখ ৭২ হাজার ৫৭৩টি।

আমানত বেড়েছে ৫২ হাজার কোটি টাকা: একই সময়ে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণও বেড়েছে। মার্চ শেষে দেশের ব্যাংকগুলোর মোট আমানতের স্থিতি ছিল ২১ লাখ ৫৮ হাজার ২৪ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকায়। সে হিসাবে এপ্রিল-জুন— এই তিন মাসে ব্যাংক খাতে মোট আমানত বেড়েছে ৫২ হাজার ৪১৯ কোটি টাকা।

অর্থাৎ একদিকে সাধারণ ও মোট ব্যাংক হিসাবের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বড় অঙ্কের আমানত থাকা হিসাব এবং এসব হিসাবে জমা অর্থও বাড়ছে। এর ফলে ব্যাংকিং খাতে আমানতের কেন্দ্রীভবন এবং সম্পদবৈষম্যের চিত্র নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

এসকাগজ/আরডি

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩ মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

Update Time : 05:01:21 am, Tuesday, 15 September 2026