Dhaka 10:37 am, Wednesday, 25 November 2026
সর্বশেষ
দৌলতপুরে ১৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা পাঁচ জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ পর্যটক, কমছে সেন্ট মার্টিনমুখী যাত্রী জ্বালানি আমদানির সিদ্ধান্তে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠক ঘিরে তদন্তের দাবি নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
এসআরবির অভিযানে আটক ৩০ বছর বয়সী মাসুদ রানা, থানায় মামলা প্রক্রিয়াধীন

দৌলতপুরে ১৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : 04:28:36 am, Wednesday, 25 November 2026
  • / 9 Time View

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাহিরমাদি গ্রামের মৃত আজিজুল হকের বাঁশবাগানের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় ১৫ বোতল এস্কাফসহ মাসুদ রানাকে আটক করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরমাদি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সামসুদ্দিন মন্ডল এবং মাতার নাম সালেহা বেগম।

এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এসআরবির অভিযানে আটক ৩০ বছর বয়সী মাসুদ রানা, থানায় মামলা প্রক্রিয়াধীন

দৌলতপুরে ১৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : 04:28:36 am, Wednesday, 25 November 2026