Dhaka 8:27 pm, Friday, 16 October 2026
সর্বশেষ
শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া ফ্রান্সে বিক্ষোভ অব্যাহত, প্যারিসে গ্রেপ্তার ১,২৬০ সিআইসিএ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিদেশি কম্পানিকে কনটেইনার টার্মিনাল লিজের সিদ্ধান্ত আত্মঘাতী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৮ তারিখ পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সরকারি আবাসন বরাদ্দে স্বচ্ছতা ও গতি আনতে চালু হলো অনলাইন সেবা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়

সিরাজগঞ্জে ভোরে যুবলীগের ঝটিকা মিছিল, রাতে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:05:49 am, Monday, 14 September 2026
  • / 57 Time View

সিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে দলটির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন ভোরে শহরের বাসটার্মিনাল এলাকায় এ ঝটিকা বের হয়। 

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক হেদায়ুত ইসলাম (৩২), পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন শুভ (১৮) ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, রবিবার ভোরে সোহান শেখ ওরফে সুজনের নেতৃত্বে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল বের করে। পরে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, নিষিদ্ধঘোষিত দলের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে ভোরে যুবলীগের ঝটিকা মিছিল, রাতে গ্রেপ্তার ৩

Update Time : 02:05:49 am, Monday, 14 September 2026