Dhaka 11:46 pm, Monday, 14 September 2026
সর্বশেষ
আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক ফরিদপুরে (ওসি) মনজুরুল আলম মাসুদের নেতৃত্বে শিশু সাকিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১ পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী টঙ্গীর শীর্ষ মাদক ‘সম্রাজ্ঞী’ গ্রেপ্তার প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

‘ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটাতে হবে’—ট্রাম্পকে আয়ারল্যান্ডের বিরোধী দল নেতা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:45:29 pm, Saturday, 12 September 2026
  • / 15 Time View

যুক্তরাষ্ট্রকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের ওপর চলা গণহত্যায় সহায়তা করা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধান বিরোধী দল সিন ফেনের নেতা মেরি লু ম্যাকডোনাল্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়ারল্যান্ড সফরকে কেন্দ্র করে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিন ফেন প্রেসিডেন্ট আয়ারল্যান্ডের শান্তি প্রক্রিয়ায় মার্কিন ভূমিকার প্রশংসা করার পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে ওয়াশিংটনের নীতির কঠোর সমালোচনা করেন। খবর দ্য গার্ডিয়ান

স্পষ্ট ভাষায় মেরি লু ম্যাকডোনাল্ড বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতায় ইসরায়েলকে আন্তর্জাতিক মহলের জবাবদিহিতার আওতায় আনা জরুরি।’

সেই সাথে ইসরায়েলি বাহিনীকে মার্কিন অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়া অবিলম্বে বন্ধ করার তাগিদ দেন তিনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যেভাবে দিনের পর দিন পার পেয়ে যাচ্ছে, তার অবসান ঘটানোর দাবিও জানান এই আইরিশ নেতা।

বিবৃতিতে ম্যাকডোনাল্ড আরো বলেন, ‘গত তিন দশক ধরে আয়ারল্যান্ডের নিজস্ব শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত সফল অংশীদার হিসেবে কাজ করেছে।ফিলিস্তিন সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্রকে আয়ারল্যান্ডের মতোই ইতিবাচক কূটনৈতিক ভূমিকা রাখবে।’

বৈশ্বিক শান্তির এজেন্ডাকে এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসনকে সরাসরি উদ্যোগ নেওয়ার অনুরোধও করেন তিনি।

ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি আয়ারল্যান্ডের পুনরেকত্রীকরণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করেন সিন ফেন নেতা।

তিনি বলেন, ‘আয়ারল্যান্ডের ঐক্যের আলোচনা এখন বাস্তব রূপ নিচ্ছে।

আয়ারল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীকে এখন থেকেই একটি শান্তিপূর্ণ ও পরিকল্পিত রাষ্ট্রীয় স্থানান্তরের প্রস্তুতি শুরু করার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটাতে হবে’—ট্রাম্পকে আয়ারল্যান্ডের বিরোধী দল নেতা

Update Time : 02:45:29 pm, Saturday, 12 September 2026