Dhaka 5:46 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ
আজ নতুন আইফোন আনছে অ্যাপল, বিনা খরচে অনলাইনে দেখা যাবে অনুষ্ঠান এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা থাইল্যান্ডে স্কুলে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে হত্যা করলেন পুলিশ সদস্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী বিদেশে আওয়ামী লীগের মব হামলা সমর্থন করে না সরকার : শামা ওবায়েদ কুশিয়ারা থেকে অবৈধভাবে বালু তোলা চলছেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয় : দীনেশ ত্রিবেদী

মেট্রো রেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে ডিএমটিসিএলকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:59:49 am, Wednesday, 9 September 2026
  • / 2 Time View

ঢাকার মেট্রোরেলের স্টেশন ও চলমান ট্রেনে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম জনস্বার্থে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই লিগ্যাল ডিমান্ড নোটিশ পাঠান।

নোটিশে দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর—গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটাকে (এয়ারটেল) মেট্রো রেল এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের অনুমতি ও সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করছেন। তবে ট্রেন চলাকালীন এবং স্টেশনগুলোতে দুর্বল নেটওয়ার্কের কারণে যাত্রীরা জরুরি প্রয়োজনে কথা বলতে পারেন না কিংবা বারবার কল কেটে যায়। এতে প্রতিদিন হাজারো যাত্রী ভোগান্তির মুখে পড়ছেন।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে অবহিত করতে বলা হয়েছে। ব্যর্থতায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেট্রো রেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে ডিএমটিসিএলকে লিগ্যাল নোটিশ

Update Time : 09:59:49 am, Wednesday, 9 September 2026