Dhaka 2:48 am, Friday, 11 September 2026
সর্বশেষ
কর পরিশোধে গ্রামীণ কল্যাণের আইনি লড়াইয়ে নতুন মোড় চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব গুদাম থেকে ৯২০ বস্তা সার উদ্ধার, ডিলারের বিরুদ্ধে মামলা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ : পরিকল্পনামন্ত্রী জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

দিচ্ছিলেন আড্ডা, নদীর পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ যুবক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:27:50 pm, Wednesday, 9 September 2026
  • / 10 Time View

ভোলা সদর উপজেলায় আড্ডা দিতে গিয়ে নদীর পাড়ে ধসে পাঁচ বন্ধু নদীতে ডুবে যায়। এ ঘটনায় তিনজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকরা হলেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে বিজিবি সদস্য মো. আমজাদ (২৬) ও সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. রাকিব (১৮)।

রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ ও মো. সাগর জানান, সন্ধ্যার পর তারা পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীরে বালু ভর্তি জিওব্যাগের উপরে বসে আড্ডা দিচ্ছিলেন।

এসময় হঠাৎ জিওব্যাগসহ বড় একটি অংশ ধসে তার সবাই নদীতে তলিয়ে যায়। পরে কোনোমতে তারা তিনজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব স্রোতের তোড়ে তলিয়ে যায়। এসময় তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও তাদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। 

নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদের স্বজনরা জানায়, গত দুই মাস আগে আমজাদ ছুটিতে বাড়িতে আসেন।

আগামী ১৯ সেপ্টেম্বর কর্মস্থলে যাওয়ার কথা ছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে যায়৷ সন্ধ্যার পর তারা খবর পায় আমজাদ নদীতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে তারা নদীর পাড়ে ছুটে এসেছেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

নিখোঁজ রাকিবের স্বজনরা জানান, বিকেলের দিকে রাকিব নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে যায়।

তিনজন উদ্ধার হলেও রাকিবসহ দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দিলেও রাত ১০টা পর্যন্ত তারা কেউ ঘটনাস্থলে আসেনি। ১০টার পর কোস্টগার্ড সদস্যরা এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেছে। 

শিবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মনজুর আলম জানান, সন্ধ্যার পর পাঁচ বন্ধু মিলে নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে পাড় ধসে তারা সবাই নদীতে পড়ে যায়। পরে তিনজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তীব্র স্রোতে দুইজন তলিয়ে যায়। পরে খবর পেয়ে তিনি সদর উপজেলার নির্বাহী অফিসার ও থানার ওসিকে খবর দিয়েছেন। তবে খবর পেয়ে কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে নেমে কিছুক্ষণ চেষ্টা চালিয়েও তাদের কোনো সন্ধান পায়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো নিখোঁজ দুই জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দিচ্ছিলেন আড্ডা, নদীর পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ যুবক

Update Time : 06:27:50 pm, Wednesday, 9 September 2026