Dhaka 9:12 am, Thursday, 26 November 2026

চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:10:45 pm, Thursday, 10 September 2026
  • / 53 Time View

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিসিসিসিআই সভাপতি মোহা. খোরশেদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে এসব প্রস্তাব তুলে ধরে।

বৈঠকে বন্ডেড ওয়্যারহাউসের অপব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বিসিসিসিআই বলেছে, বন্ডেড সুবিধায় আমদানি করা পণ্য অনুমোদন ছাড়া স্থানীয় বাজারে বিক্রি হওয়ায় নিয়ম মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। একই সঙ্গে এ ধরনের অনিয়ম চীনের সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করছে।

সংগঠনটি বন্ডেড পণ্যের ব্যবহার ও ব্যবস্থাপনায় আরো কঠোর নজরদারি এবং আইন প্রয়োগের দাবি জানিয়েছে। তাদের মতে, এতে বৈধ ব্যবসায়ীদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং বিদেশি বিনিয়োগের আস্থাও বাড়বে।

বিসিসিসিআইর অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশি পণ্যের জন্য অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন। পাশাপাশি চীনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ এবং দেশটির বড় বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশে একটি চীনা ব্যাংকের শাখা স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা এবং চীনের সঙ্গে কারিগরি ও কারিগরি শিক্ষাভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বৈঠকে কুনমিংয়ে অনুষ্ঠিত ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতাও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। তারা বলেন, এ ধরনের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি পণ্যের প্রচার এবং চীনা বিনিয়োগ আকর্ষণের আরো সুযোগ রয়েছে।

বৈঠকে বিসিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হান জিংচাও, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ জেড এম আজিজুর রহমান, মহাসচিব জামিলুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব

Update Time : 04:10:45 pm, Thursday, 10 September 2026