পেয়ারা বেগমের ইন্তেকালে কুষ্টিয়া সাংবাদিক ফোরামের শোক
- Update Time : 05:53:51 pm, Wednesday, 9 September 2026
- / 5 Time View
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এবং দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিকের শাশুড়ি, কুষ্টিয়ার পেয়ারাতলা এলাকার বাসিন্দা পেয়ারা বেগম ইন্তেকাল করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য ও স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পেয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা। এক শোকবার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক রনজক রিজভী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, পেয়ারা বেগমের মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে যে শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।