Dhaka 12:30 am, Tuesday, 8 September 2026
সর্বশেষ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০ বিশ্ববাজারে সোনার দামে বড় পতন নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ৮ হাজার টাকার প্রলোভনে শিশুদের পেটে ইয়াবা, কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচার ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর আরচ্যারী ফেডারেশনের

ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:08:44 pm, Monday, 7 September 2026
  • / 2 Time View

রাজধানীতে স্বল্পমূল্যে নিরাপদ সুপেয় পানি সরবরাহের জন্য চালু থাকা ‘ওয়াটার এটিএম’ সেবার নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সাধারণ মানুষের কাছে এ ধরনের নাগরিক সেবা নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দিতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও টেকসই পরিচালনা নিশ্চিত করা জরুরি।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় নগর ফোরাম ২০২৬’-এর সমাপনী দিনে ঢাকা ওয়াসা ও সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠান ড্রিংকওয়েলের যৌথ উদ্যোগে পরিচালিত একটি ওয়াটার এটিএম বুথ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি প্রিপেইড কার্ড ব্যবহার করে নিজেই বুথ থেকে পরিশোধিত পানি সংগ্রহ করেন।

বুথের কার্যক্রম পর্যবেক্ষণের পর মন্ত্রী নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন। এ সময় পরিবেশ সুরক্ষা ও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দেশের প্রতিটি ওয়াটার এটিএম বুথের প্রাঙ্গণে গাছ লাগানোর উদ্যোগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বর্তমানে ঢাকা ওয়াসা ও ড্রিংকওয়েলের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাজধানীতে প্রায় ৩০০টি ওয়াটার এটিএম বুথ চালু রয়েছে। এসব বুথ থেকে ২৪ ঘণ্টা প্রতি লিটার এক টাকা দরে পরিশোধিত পানি দেওয়া হচ্ছে। বাজারে প্রচলিত বোতলজাত পানির দামের তুলনায় এ পানি প্রায় ২৫ ভাগের এক ভাগ দামে পাওয়া যায়।

ড্রিংকওয়েল জানিয়েছে, বুথগুলোতে সার্বক্ষণিক প্রশিক্ষিত স্থানীয় অপারেটর থাকেন।

পাশাপাশি ঢাকা ওয়াসা ভবনে থাকা প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে বুথগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত ২০০ কোটি লিটারের বেশি নিরাপদ পানি সরবরাহ করা হয়েছে। 

প্রকল্পের স্থায়িত্ব নিয়ে মন্ত্রীর দিকনির্দেশনার পর ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী বলেন, একটি ওয়াটার এটিএম বুথের সফলতা অনেকাংশে নির্ভর করে এর সঠিক দেখভালের ওপর। ঢাকায় এক দশকের অভিজ্ঞতায় তারা দেখেছেন, অবকাঠামো তৈরির চেয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বেশি গুরুত্বপূর্ণ।

মিনহাজ চৌধুরী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেসিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ওয়াটার এটিএম সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

তিনি জানান, দেশের প্রতিটি ওয়াটার এটিএম বুথের প্রাঙ্গণে একটি করে গাছ লাগানো হবে। বুথ এলাকায় নিরাপদ পানি সরবরাহের পাশাপাশি ছায়া সুনিবিড় পরিবেশ তৈরিই এ উদ্যোগের লক্ষ্য। লাগানো গাছটির পরিচর্যার দায়িত্বও স্থানীয় অপারেটরের ওপর থাকবে।

‘জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী জাতীয় নগর ফোরাম অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নগর নীতি ২০২৫ বাস্তবায়নের বিষয়ে প্রায় ১৫০ জন নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী

Update Time : 05:08:44 pm, Monday, 7 September 2026