Dhaka 7:04 pm, Tuesday, 8 September 2026
সর্বশেষ
প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর : শিক্ষামন্ত্রী ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ ডেঙ্গু মৃত্যুতে রেকর্ড জ্বালানি সংকটে সরকার চুপ করে বসে নেই : রিজভী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে বেদেপল্লির ৪০ পরিবারকে খাসজমি, ২৫ জনকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন মালয়েশিয়ায় বাণিজ্য বাড়াতে নতুন খাতে সহযোগিতার ওপর জোর বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ‘মেরে ফেলার হুমকি পেয়েছি!’—বরখাস্ত হওয়ার পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:57:58 am, Monday, 7 September 2026
  • / 10 Time View

দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ কারণে সরকার উদ্যোক্তা তৈরিতে জোড় দিচ্ছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পটির আওতায় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।’

আজ সোমবার কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী জানান, এটি একটি পাইলট প্রকল্প, যার ব্যয় ৫০ কোটি টাকা।

যারা ব্যাংকে যেতে ভয় পায় তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানে নিয়ে উদ্যোক্তা তৈরির জন্যই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়। 

এ সময় তিনি কর্মসংস্থান ব্যাংককেও এমন কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, ‘এটা জিডিপি, চ্যারিটি নয়। এমনকি গানসহ বিভিন্ন সৃজনশীলতা যাদের আছে তাদেরও প্রমোট করা যায়।

তারাও অর্থনীতিতে অবদান রাখতে পারে।’ 

সরকার ক্রিয়েটিভ ইকোনমিতে মনোযোগ, সহায়তা করতে চায় বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষ্য, এটা করতে পারলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী

Update Time : 08:57:58 am, Monday, 7 September 2026