Dhaka 4:20 pm, Monday, 7 September 2026
সর্বশেষ
সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত অবৈধভাবে ইতালিযাত্রা ঠেকাতে ওয়ার্কশপ হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে : ইসি সচিব কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : রাষ্ট্রপতি নিষেধাজ্ঞার শঙ্কা কাটিয়ে শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংস

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:57:58 am, Monday, 7 September 2026
  • / 4 Time View

দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ কারণে সরকার উদ্যোক্তা তৈরিতে জোড় দিচ্ছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পটির আওতায় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।’

আজ সোমবার কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী জানান, এটি একটি পাইলট প্রকল্প, যার ব্যয় ৫০ কোটি টাকা।

যারা ব্যাংকে যেতে ভয় পায় তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানে নিয়ে উদ্যোক্তা তৈরির জন্যই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়। 

এ সময় তিনি কর্মসংস্থান ব্যাংককেও এমন কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, ‘এটা জিডিপি, চ্যারিটি নয়। এমনকি গানসহ বিভিন্ন সৃজনশীলতা যাদের আছে তাদেরও প্রমোট করা যায়।

তারাও অর্থনীতিতে অবদান রাখতে পারে।’ 

সরকার ক্রিয়েটিভ ইকোনমিতে মনোযোগ, সহায়তা করতে চায় বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষ্য, এটা করতে পারলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী

Update Time : 08:57:58 am, Monday, 7 September 2026