সর্বশেষ
বিপিসির নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 04:23:57 pm, Sunday, 6 September 2026
- / 10 Time View
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম। তাকে বদলিপূর্বক প্রেষণে এ পদে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. মো. রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Tag :
