Dhaka 4:19 pm, Monday, 7 September 2026
সর্বশেষ
জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত অবৈধভাবে ইতালিযাত্রা ঠেকাতে ওয়ার্কশপ হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে : ইসি সচিব কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : রাষ্ট্রপতি নিষেধাজ্ঞার শঙ্কা কাটিয়ে শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংস ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:08:07 pm, Sunday, 6 September 2026
  • / 14 Time View

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যার পরিকল্পনা ও জড়িত থাকার অভিযোগে  তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), একই এলাকার সিয়াম আহমেদ সিজান (২১) ও মো. সোহান (২৪)।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এসব তথ্য জানান।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সে সময় সেখানে গুলির খোসা ও পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

 নিহত শুভ গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করেছে। প্রাথমিক তদন্তে আমরা মনে করছি, ব্যাবসায়িক দ্বন্দ্ব থেকেই শুভকে হত্যা করা হয়েছে।

হাসিনুজ্জামান আরো বলেন, প্রধান আসামি অনিককে গ্রেপ্তার করতে পারলে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে পারব।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

Update Time : 12:08:07 pm, Sunday, 6 September 2026