নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ তীব্র যানজট
- Update Time : 12:43:54 am, Saturday, 5 September 2026
- / 2 Time View
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করেন ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসী।
নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টা থেকে প্রায় দেড় ঘণ্টা তাঁদের অবস্থানকালে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে আশপাশের এলাকায়ও তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে গাড়ির যাত্রী ও চালকরা।
জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে যাত্রা করেন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছালে সড়ক অবরোধ করে অবস্থান নেন তাঁরা।
এ সময় বিভাগের দাবিসংবলিত টি-শার্ট, ব্যানার ও ফেস্টুন নিয়ে নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাঁরা বলেন, দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণা করতে হবে। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বাড়বে।
সন্ধ্যায় শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মোছা. মারুফা বলেন, আন্দোলনকারীরা চলে গেছেন। দেড় ঘণ্টার মতো তাঁরা সড়কে ছিলেন।