সরকারি হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা চলছে
- Update Time : 12:33:45 am, Saturday, 5 September 2026
- / 5 Time View
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দেশের প্রতিটি হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি আমরা। এ ছাড়া জেলাগুলোতে অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ডিসি ও সিভিল সার্জনরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা, সিলগালা করছেন।
গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যার নির্মিত জেলা হাসপাতাল এবং হাম চিকিৎসার শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এ সময় উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবা আরো কার্যকর করতে নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ছয় হাজার চিকিৎসক নিচ্ছি, এক হাজারের সাক্ষাৎকার হয়েছে।
আরো পাঁচ হাজার আমরা জনপ্রশাসন থেকে নেব। আমরা স্বাস্থ্য খাতে ৪২ হাজার ৩৯০ জন মিডওয়াইফারি নিচ্ছি। যাঁদের ৮০ শতাংশ নারী।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই হাসপাতালগুলোসহ দেশের প্রতিটি হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি আমরা।
এটা দুর্ভাগ্যজনক সত্য যে একটা শ্রেণি আমাদের রোগীদের ভুল কথা বলে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।’