Dhaka 7:40 am, Saturday, 5 September 2026

সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:30:08 am, Saturday, 5 September 2026
  • / 1 Time View

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘জন্মাষ্টমীর দিনে সবার কাজ হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা সবাই একে অপরের পাশে থাকব।

একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে একসঙ্গে থাকব। অশুভ শক্তিকে হঠিয়ে সম্প্রতি ও সৌহার্দ্যে বাংলাদেশ তৈরি করব—এটাই জন্মাষ্টমীর মূল প্রতিজ্ঞা।’ 

গতকাল শুক্রবার মানিকগঞ্জ শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি নাটমন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার দুলালের সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালিপদ ঘোষ, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অর্নিবাণ পাল, হিন্দু মহাজোটের সভাপতি তাপস পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রঞ্জিত দে।

পরে জন্মাষ্টমী উপলক্ষে কালীবাড়ি থেকে জেলা শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন সংগঠনের ভক্তরা অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি পুনরায় কালীবাড়িতে এসে শেষে হয়।

এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব

Update Time : 12:30:08 am, Saturday, 5 September 2026