Dhaka 1:32 pm, Sunday, 25 October 2026
সর্বশেষ
শৈলকূপায় বাড়ির মালিককে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট এবিজি ইউনিভার্সিটি কাপের সব ম্যাচের সূচি, জেনে নিন বিস্তারিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন সম্ভাবনা বদলি বাণিজ্য বন্ধে লটারিই হতে পারে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অস্ত্র সৌদির কারাগারে হাজারো বাংলাদেশি, দূতাবাসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ১০০ টাকার নিচে মিলছে না সবজি জনসংখ্যা বাড়াতে নতুন পরিকল্পনা চীনের গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, বার্সেলোনার আবেগঘন বার্তা সেক্টর ১২-এ হেপাটাইটিস বি সচেতনতা ও ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

শাহজালালে ফ্লাইটের সিটের নিচ থেকে ৯ কেজি ওজনের সোনার বার জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:24:46 am, Thursday, 3 September 2026
  • / 33 Time View

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি।

এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা করার বিষয় প্রক্রিয়াধীন।

এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালায়। এ সময় ফ্লাইটের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টমস হাউস সূত্র।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহজালালে ফ্লাইটের সিটের নিচ থেকে ৯ কেজি ওজনের সোনার বার জব্দ

Update Time : 07:24:46 am, Thursday, 3 September 2026