Dhaka 10:28 am, Tuesday, 1 September 2026

‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়’ পুতিনকে শান্তির বার্তা মোদির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:21:32 am, Tuesday, 1 September 2026
  • / 2 Time View

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম বার্ষিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রাশিয়া ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোদি বলেছেন, বিশ্বকে এখন ‘অনন্ত যুদ্ধ’ থেকে ‘যুদ্ধের অবসানে’র দিকে এগিয়ে যেতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, ‘ভারত সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, যা সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য।’

প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, ‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়।’ অপরদিকে শান্তির প্রতিটি পদক্ষেপ মানবজাতিকে নতুন আশা ও উৎসাহে উদ্দীপিত করে। 

গান্ধী ও বুদ্ধের ভূমির প্রতিনিধি হিসেবে ভারত সব সময়ই শান্তির পথকে সমর্থন করে বলে মোদি জানান, ভারত ইউক্রেন সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সব ধরনের প্রচেষ্টাকে সর্বদাই সমর্থন দিয়ে যাবে।

বৈঠকে দুই নেতার মধ্যে আন্তরিক করমর্দন ও কোলাকুলি হয়। চলমান এসসিও সম্মেলন দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে।

ইউক্রেন পরিস্থিতি ছাড়াও ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সার সরবরাহ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়’ পুতিনকে শান্তির বার্তা মোদির

Update Time : 01:21:32 am, Tuesday, 1 September 2026