Dhaka 1:37 am, Wednesday, 2 September 2026
সর্বশেষ
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী যশোরে এক বাড়ি থেকে ৩ মরদেহ উদ্ধার পে স্কেল বাস্তবায়িত হলে বাতিল হবে ‘বিশেষ সুবিধা’ প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীনপ্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে হাসিনার শাসনে গুম-ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল : স্পিকার শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব হাতিরঝিল থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

অটিজমে অসামান্য অবদান, ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পেলেন ইয়াশা সোবহান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:00:58 am, Monday, 31 August 2026
  • / 19 Time View

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন ও অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন, থেরাপি ও সামগ্রিক বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে ইয়াশা সোবহানকে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ঢাকার একটি স্বনামধন্য হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ বিভাগে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান বিশেষ শিশুদের শিক্ষা ও যত্নের পাশাপাশি তাদের সক্ষমতা অনুযায়ী বিকাশের সুযোগ তৈরিতে কাজ করছেন। অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে সচেতনতা তৈরি, সামাজিক অন্তর্ভুক্তি এবং প্রয়োজনীয় সহায়তার সুযোগ বাড়ানোর ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

২০১৭ সালে যাত্রা শুরু করে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। বর্তমানে প্রতিষ্ঠানটি ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশ নিয়ে কাজ করছে। শিশুদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে ওঠার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ইয়াশা সোবহান। বিশেষ শিশুদের নিয়ে কাজের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও তাঁর বিভিন্ন সামাজিক উদ্যোগ রয়েছে।

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় তিনি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত। এ ছাড়া সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে বিনা সুদে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার উদ্যোগও রয়েছে তাঁর সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে।

সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের নেতৃত্বের দায়িত্বের পাশাপাশি বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার উদ্যোগেও ইয়াশা সোবহান যুক্ত রয়েছেন। এসব উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রেও ভূমিকা রাখছেন তিনি।

অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এবারের পুরস্কার তাঁর সামাজিক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। একই সঙ্গে বিশেষ শিশুদের শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের কার্যক্রমও এ সম্মাননার মাধ্যমে সামনে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অটিজমে অসামান্য অবদান, ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পেলেন ইয়াশা সোবহান

Update Time : 08:00:58 am, Monday, 31 August 2026