Dhaka 1:36 am, Wednesday, 2 September 2026
সর্বশেষ
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী যশোরে এক বাড়ি থেকে ৩ মরদেহ উদ্ধার পে স্কেল বাস্তবায়িত হলে বাতিল হবে ‘বিশেষ সুবিধা’ প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীনপ্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে হাসিনার শাসনে গুম-ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল : স্পিকার শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব হাতিরঝিল থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:58:31 am, Sunday, 30 August 2026
  • / 21 Time View

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বাল্লা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত গাজীপুর ইউনিয়নের সিমটি বিল খাস গ্রামের শফিক মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে সোহাগ সীমান্তে গরু চরাতে যায়। সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে  সে গুলিবিদ্ধ হয়। পরে দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্বজনরা সীমান্তে খুঁজতে গিয়ে তাকে ধানের জমিতে পড়ে থাকতে দেখেন।

পরে তারা তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

Update Time : 11:58:31 am, Sunday, 30 August 2026