Dhaka 1:03 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:06:26 am, Saturday, 29 August 2026
  • / 4 Time View

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা
এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে। একাধিক বিষয়ে আবেদনে প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে।

কম সময়ে বিপুলসংখ্যক খাতা পুনর্নিরীক্ষণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 

তবে আবেদন করা প্রত্যেক শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান। পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে কলেজে ভর্তির আবেদনের জন্য তাকে নতুন করে সময় দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী।

অনেকে একাধিক বিষয়ে আবেদন করায় পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা। 

এত বিপুলসংখ্যক খাতা অল্প সময়ে পুনর্নিরীক্ষণ করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এত বিপুলসংখ্যক খাতা অল্প সময়ে দেখা প্রায় অসম্ভব। এ বিষয়ে নতুন নীতিমালা তৈরি করা হবে বলেও জানান তিনি।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা সবার খাতাই দেখা হবে। কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে কলেজে ভর্তির আবেদনের জন্য তাকে নতুন করে সময় দেওয়া হবে।

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, অল্প সময়ে বিপুলসংখ্যক খাতা সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে শিক্ষার্থীদের স্বার্থে সরকারের এ সিদ্ধান্ত ইতিবাচক।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা

Update Time : 06:06:26 am, Saturday, 29 August 2026