Dhaka 4:09 pm, Sunday, 18 October 2026
সর্বশেষ
২৭ বছরে জেডআরএফ: অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যতের পরিকল্পনা সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করতে চায় : প্রধানমন্ত্রী আজ গণতন্ত্রের জন্য বিশ্ব যুব দিবস দেশকে এগিয়ে নিতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, কিছু বিষয়ে অসন্তোষ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:44:58 pm, Thursday, 27 August 2026
  • / 31 Time View

সৌদি আরবের জেদ্দায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর ২৩তম জরুরি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের (সিএফএম) সাইডলাইনে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক স্টেট মিনিস্টার-১ হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। 

বৈঠকে আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা জানান তারা।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে দুই পক্ষই বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করে।

বিশেষ করে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়টি তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরো বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। 

বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন আগ্রহের কথাও জানানো হয়।

এ সময় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী কপ (সিওপি) সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

Update Time : 03:44:58 pm, Thursday, 27 August 2026