Dhaka 7:07 pm, Tuesday, 11 August 2026
সর্বশেষ
এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা প্রস্তাবের প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ তারেক রহমানের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন ‘অসমাপ্ত বিপ্লবের’ বয়ানে একাত্তরের জামায়াতের ভূমিকা নেই সম্মান ও মর্যাদার ভিত্তিতে ভারতকে চায় বাংলাদেশ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো জামায়াত জোট ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে’ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ! বেসরকারি তেল আমদানির নীতিমালা নিয়ে ‘অনুমাননির্ভর তথ্য’ প্রচারে সতর্কতা বসুন্ধরায় বসেছিল তরুণ কমব্যাট ফাইটারদের মেলা নিঃসঙ্গ শৈশবে আনন্দের পরশ, এতিমদের পাশে এবিজি ফাউন্ডেশন

এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা প্রস্তাবের প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:18:38 pm, Monday, 10 August 2026
  • / 26 Time View

সুমাইয়া আক্তার, নোবিপ্রবি প্রতিনিধি:

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে পুনরায় ম্যানেজিং কমিটির হাতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা হস্তান্তরের ভাবনার প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘টাকা না মেধা, মেধা মেধা’, ‘খালু না চাকরি, চাকরি চাকরি’ ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “অতীতে যখন ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হতো, তখন মেধা ও যোগ্যতার বদলে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি ও তীব্র রাজনৈতিক প্রভাব প্রাধান্য পেত। আবারও যদি এনটিআরসিএকে বাদ দিয়ে পুরোনো সেই নিয়ম ফিরিয়ে আনা হয়, তবে ৩ ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে মেধার কোনো মূল্যায়ন থাকবে না। যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হবেন এবং শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোনো অবস্থাতেই শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের এই সুযোগ তৈরি করতে দেওয়া হবে না।”

উল্লেখ্য, ২০১৫ সালের আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পরবর্তীতে এনটিআরসিএ-এর মাধ্যমে সরাসরি কেন্দ্রীয়ভাবে সুপারিশপ্রথা চালু হওয়ায় মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত নিয়োগের সুযোগ তৈরি হয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় পুনরায় কমিটির মাধ্যমে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা উঠলে দেশজুড়ে বিতর্ক ও প্রতিবাদের ঝড় ওঠে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা প্রস্তাবের প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

Update Time : 07:18:38 pm, Monday, 10 August 2026