Dhaka 11:23 pm, Monday, 19 October 2026
সর্বশেষ
বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা মালয়েশিয়ায় পেনাং রাজ্য জর্জ টাউনে হাইকমিশনে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে হাসপাতালে নেইমার

সময়ের কাগজ স্পোর্টস ডেস্ক :
  • Update Time : 02:42:37 pm, Thursday, 28 May 2026
  • / 124 Time View

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল জাতীয় দল। দলের অন্যতম তারকা নেইমারের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

বুধবার (২৭ মে) তেরেসোপোলিসে ব্রাজিল জাতীয় দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন অনুষ্ঠিত হলেও সেখানে দেখা যায়নি নেইমারকে। এতে শুরু হয় জল্পনা। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, অতিরিক্ত মেডিকেল পরীক্ষার জন্য তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘বুধবার বিকেলে তেরেসোপোলিসে অনুষ্ঠিত অনুশীলনে অংশ নেননি নেইমার জুনিয়র।

অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে।’তবে মেডিকেল টিমের পূর্ণ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হবে না বলেও জানিয়েছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। ফলে বিশ্বকাপের আগে নেইমারকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।এর আগেও একাধিকবার চোট ও ফিটনেস সমস্যায় ভুগেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

সম্প্রতি তার পেশিতে অস্বস্তির খবরও সামনে আসে। এ কারণে ক্লাবের কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।যদিও গত সপ্তাহে জিমে অনুশীলনের ভিডিও প্রকাশ করে নিজের ফিটনেস নিয়ে আশাবাদী বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন নেইমার।

এমনকি কোপা সুদামেরিকানা জয়ী ম্যাচে না খেললেও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি ভালো আছি… আপনারা কোন সমস্যার কথা বলছেন?’তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিল শিবিরের উদ্বেগ বাড়ছেই। আপাতত নিশ্চিত হওয়া গেছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না নেইমার। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তার চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।

সূত্র : বেইন স্পোর্টস।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপের আগে হাসপাতালে নেইমার

Update Time : 02:42:37 pm, Thursday, 28 May 2026