হালদা তীরবর্তী সরকারি হ্যাচারিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: খোঁজ নিলেন হালদার রেনুর
- Update Time : 05:43:31 am, Thursday, 7 May 2026
- / 46 Time View
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রাউজান উপজেলা অংশের গহিরাস্থ মোবারকখীল হ্যাচারি কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
রাঙ্গামাটি জেলায় পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থেকে ফেরার পথে হালদা নদীর রেণু পরিদর্শন ও বিক্রি কার্যক্রম দেখার জন্য প্রতিমন্ত্রী ঝটিকা পরিদর্শনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডে হালদা নদীর তীরবর্তী সরকারি হ্যাচারি মোবারেকখীলে ছুটে যান। সেখানে হালদা প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন ও সম্প্রসারণ কাজের অগ্রগতি অবলোকন করেস এবং হ্যাচারির কুয়াতে রাখা রেণু দেখেন এবং স্থানীয় হালদা পাড়ের ডিম সংগ্রহকারীদের সাথে রেণু বিক্রির কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, হালদা নদী জাতীয় সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান, রাউজান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম, হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী, রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জয়ীতা বসু,বিএনপি নেতা আবু হানিফ চম্পাসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসকাগজ/আরডি
















